নিবন্ধ আহ্বান
‘দ্য মুসলিম মাইন্ডস’-এর জন্য বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় এমন প্রবন্ধ ও নিবন্ধ আহ্বান করা হচ্ছে, যা একাধারে বুদ্ধিবৃত্তিক, চিন্তাশীল, গঠনমূলক এবং সমকালীন প্রেক্ষাপটে প্রাসঙ্গিক।
আমরা কী ধরনের লেখা খুঁজছি:
উপর্যুক্ত বিষয়সমূহে কোনো পূর্ণাঙ্গ লেখা পাঠাতে চাইলে, অনুগ্রহপূর্বক নিচের নির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ করা হলো।
tmmeditorial@gmail.com
নিবন্ধ জমাদানের নিয়মাবলী:
- প্রেরিত লেখাটি অবশ্যই মৌলিক হতে হবে। ইতিপূর্বে ছাপার অক্ষরে কিংবা ইন্টারনেটের কোনো মাধ্যমে প্রকাশিত হয়েছে, এমন লেখা গ্রহণযোগ্য হবে না। এছাড়া, ‘দ্য মুসলিম মাইন্ডস’-এ বিবেচনাধীন থাকা অবস্থায় লেখাটি অন্য কোথাও প্রকাশের জন্য পাঠানো থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।
- দ্য মুসলিম মাইন্ডসে প্রকাশিত লেখা এক্সক্লুসিভ হিসেবে বিবেচিত হবে। সম্পাদকীয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া লেখাটি সম্পূর্ণ বা আংশিকভাবে অন্য কোনো মুদ্রিত বা অনলাইন মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
- লেখায় ব্যবহৃত তথ্যের নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা বাধ্যতামূলক।
- সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি কিংবা এর অত্যধিক প্রভাবযুক্ত কোনো লেখা গ্রহণ করা হবে না। লেখার সাবলীলতা এবং লেখকের নিজস্ব সৃজনশীলতা ও মৌলিক চিন্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
- নিবন্ধটি অবশ্যই Microsoft Word (.doc বা .docx) বিন্যাসে পাঠাতে হবে। পিডিএফ বা ছবির আকারে পাঠানো কোনো লেখা গ্রহণযোগ্য হবে না।
দ্য মুসলিম মাইন্ডস ওয়েবসাইট-এ লেখা চূড়ান্তভাবে নির্বাচিত এবং প্রকাশিত হলে, আমাদের সম্পাদকীয় নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড অনুযায়ী লেখককে সম্মানী প্রদান করা হবে।
আনুষঙ্গিক তথ্যাবলী:
লেখার সাথে প্রাসঙ্গিক কোনো উচ্চ-রেজোলিউশনের ছবি থাকলে, তা ই-মেইলে সংযুক্ত করে দেওয়া যেতে পারে।
লেখার সাথে লেখকের একটি সাম্প্রতিক ছবি এবং এক অনুচ্ছেদবিশিষ্ট সংক্ষিপ্ত পরিচিতি যুক্ত করতে হবে।
নতুন লেখকদের ক্ষেত্রে একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (CV) অথবা পূর্বে প্রকাশিত কাজের লিঙ্ক প্রদান করার অনুরোধ করা হচ্ছে।
নিবন্ধ বাংলা কিংবা ইংরেজি—যেকোনো ভাষায় রচিত হতে পারে। উভয় ভাষার ক্ষেত্রেই সম্পাদকীয় নীতিমালা এবং গুণগত মানদণ্ড সমানভাবে প্রযোজ্য হবে।
লেখা জমাদানের পর, প্রাথমিক পর্যালোচনার জন্য ৫-৭ কর্মদিবস অপেক্ষা করতে হবে। লেখাটি নির্বাচিত হলে বা কোনো পরিমার্জনের প্রয়োজন হলে লেখকের সাথে ই-মেইলে যোগাযোগ করা হবে। উল্লিখিত সময়ের মধ্যে কোনো সাড়া পাওয়া না গেলে ধরে নিতে হবে লেখাটি মনোনীত হয়নি; সেক্ষেত্রে তা অন্য কোথাও প্রকাশের জন্য জমা দেওয়া যাবে।
- সম্পাদনা সংক্রান্ত নোট: বাক্যের সাবলীলতা, স্পষ্টতা এবং দৈর্ঘ্যের সামঞ্জস্য বিধানের লক্ষ্যে লেখাটি পরিমার্জন বা সংক্ষিপ্ত করার অধিকার সম্পাদনা পর্ষদ কর্তৃক সংরক্ষিত থাকবে। তবে লেখার কোনো নির্দিষ্ট অংশ অপরিবর্তিত রাখা যদি একান্তই আবশ্যক হয়, তবে তা আগে থেকেই চিহ্নিত করে দেওয়ার অনুরোধ করা হলো।