তাহমিদ ইসলাম একাধারে একজন লেখক, সক্রিয় রাজনৈতিক কর্মী এবং ‘বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড’ (Bangladesh and Beyond) পডকাস্টের সঞ্চালক। লেখনী ও রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে তিনি মূলত সমসাময়িক সমাজ, রাষ্ট্রনীতি ও নাগরিক অধিকারের বিষয়গুলো তুলে ধরেন। তাঁর সঞ্চালিত পডকাস্টটিতে বাংলাদেশ ও বৈশ্বিক রাজনীতির নানামুখী বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তিক আলাপ বেশ গুরুত্বের সাথে স্থান পায়।
Profile Type: Author
রাকিবুল হাসান
রাকিবুল হাসান, পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ইতোপূর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপিঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে তাকমিল সমাপ্ত করেছেন। ইফতা পড়েছেন জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া থেকে। মূলত আন্তর্জাতিক বিষয়াবলিতে লেখালেখি করে থাকেন। তার শতাধিক প্রবন্ধ-নিবন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে পত্রিকা, ম্যাগাজিন আর নানা ওয়েবসাইটে। বেশকিছু পাঠকনন্দিত ও বেস্টসেলার বইয়ের ভাষান্তর ও সম্পাদনা করেছেন। টেন মিথস এবাউট ইজরায়েল, ইনসাইড দ্য আর্মি অব টেরর, গোল্ড ইজ মানি, বিয়ন্ড ডেমোক্রেসিসহ প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের সংখ্যা আধ ডজনের উপর। বর্তমানে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একাডেমিক ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করছেন। সেজন্য Oxford 3000 Words, Reading Mastery Series সহ আরও অনেক মৌলিক কাজ করে যাচ্ছেন।
তিনি দ্য মুসলিম মাইন্ডস এর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
হুমেইরা ইকতিদার
হুমাইরা ইকতিদার লন্ডনের কিংস কলেজ লন্ডন-এ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তাঁর গবেষণার মূল ক্ষেত্র আধুনিক ইসলামি ও দক্ষিণ এশীয় চিন্তাধারা। বিশেষত ন্যায়বিচার ও সহনশীলতার ধারণা, ঔপনিবেশিকতার উত্তরাধিকার এবং সমসাময়িক রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে তিনি কাজ করেন।
তিনি Secularizing Islamists? (শিকাগো, ২০১১) গ্রন্থের রচয়িতা। এ ছাড়া তাঁর গবেষণাপত্র American Political Science Review, Journal of Politics এবং Political Theory-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ড. ওভামির আনজুম
ওভামির আনজুম একজন পাকিস্তানি-আমেরিকান শিক্ষাবিদ। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডো-র দর্শন বিভাগে ইসলামিক স্টাডিজের ‘ইমাম খাত্তাব চেয়ার’ হিসেবে কর্মরত আছেন। তিনি ‘ইয়াকীন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চ’-এর প্রধান সম্পাদক এবং ‘উম্মাটিকস ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা। প্রাচীন ও মধ্যযুগীয় ইসলামের ধর্মতত্ত্ব, নীতিবিদ্যা, রাজনীতি এবং আইনের মধ্যকার সম্পর্ক নিয়ে তিনি মূলত গবেষণা করেন। বিশেষ করে, পশ্চিমা চিন্তাধারার সাথে ইসলামী চিন্তাধারার তুলনামূলক আলোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন। এর পাশাপাশি, ইসলামী দর্শন এবং সুফিবাদ নিয়েও তিনি কাজ করেন।
Dr Tanzil Shafique
Dr. Tanzil Shafique is a Senior Lecturer in Urban Design at the University of Sheffield. His research focuses on informal settlements, climate justice, and decolonial urban theory.
আবদুল্লাহ আল আমিন
মোহাম্মদ মোশাররফ হুসাইন
হবিগঞ্জে জন্মগ্রহণকারী মোহাম্মদ মোশাররফ হুসাইন বিন মফিজুল ইসলাম একজন প্রতিভাবান লেখক, গবেষক ও চিন্তাবিদ। বর্তমানে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফে ইসলামী শিক্ষা অর্জনে নিযুক্ত থাকলেও, একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, যা তাঁর জ্ঞানচর্চা ও গবেষণাধর্মী চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।
ইতিহাস, দর্শন ও সাহিত্য তাঁর অদ্বিতীয় আগ্রহের কেন্দ্রবিন্দু। তিনি শুধু অতীতের তথ্য ও ঘটনাবলি সংগ্রহ করেন না, বরং সেগুলোকে আধুনিক তত্ত্ব, সামাজিক প্রেক্ষাপট এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করেন। তাঁর লেখায় প্রায়শই দেখা যায় ইতিহাসের সত্যকে আধুনিক চিন্তাভাবনার আলোকে উপস্থাপন করার নিখুঁত সমন্বয়।
তাঁর ‘বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান’ গ্রন্থটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর আরও কিছু গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন দৈনিক পত্রিকা ও মাসিক ম্যাগাজিনে গবেষণাধর্মী আর্টিকেল লিখেন।