আমি যখন গ্র্যাজুয়েট স্কুলে পড়ি, আমাদের প্রোগ্রামে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি মেজর ও একটি মাইনর বিষয় নিতে হতো। আমি জানতাম আমার একটা মেজর হবে মার্কিন রাজনীতি। এটা বেছে নেওয়া আমার জন্য খুব সহজ সিদ্ধান্ত ছিল। আমাকে এ-ও জানানো হয়েছিল যে, রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে জনপ্রশাসনে শিক্ষকতার চাকরি পাওয়া তুলনামূলক সহজ; কারণ চাকরির সুযোগ ছিল তুলনামূলক বেশি, অথচ এ […]
Author: The Muslim Minds BD
নেশন-স্টেট, নৈতিকতা ও কাঠামোগত সংকট
দৃশ্য এক: একজন মাদ্রাসা-শিক্ষক যৌন কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দ্রুত ভাইরাল হয়ে গেল। ফটোকার্ড ছড়াতে শুরু করল, সেই সঙ্গে আসতে থাকল গৎবাঁধা মন্তব্য। একই সঙ্গে চলতে থাকল মিডিয়া ট্রায়াল ও তীব্র বিদ্বেষ ছড়ানোর মহড়া। দৃশ্য দুই: একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, যিনি সীমিত বেতনে মাস টানতে হিমশিম খান, তিনি বাজারে গেছেন। গত মাসের […]
Beyond the “Haram English” Narrative: Colonialism and the Reconstruction of Muslim Education
Beyond the “Haram English” Narrative:Colonialism and the Reconstruction of Muslim Education Tahmid Islam Writer, political activist, and host of Bangladesh and Beyond Podcast. Whenever the educational backwardness of the Muslim society in Bangladesh is discussed, a very familiar narrative emerges. People argue that the ulema declared English education haram, discouraged science and technology, resisted modern […]
শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তক ও জ্ঞানতত্ত্ববিদ বদিউজ্জামান সাঈদ নুরসি এবং তাঁর অমর সৃষ্টি রিসালায়ে নুর
ভূমিকা ইউরোপে তখন শিল্পবিপ্লবের জোয়ার। আর এদিকে প্রায় ছয়শো বছরের দাপুটে উসমানীয় সাম্রাজ্যের পড়ন্তবেলা। আজকের দিনে আমরা যে আধুনিক তুরস্ক দেখি, তৎকালে এটিই ছিল মুসলিমদের সর্বশেষ খিলাফতের প্রাণকেন্দ্র। খলিফা দ্বিতীয় আবদুল হামিদ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর পূর্বসূরিদের গৌরবময় ইতিহাসের সাথে পেয়েছিলেন একদল দুর্নীতিপরায়ণ আমলা, শূন্যপ্রায় রাজকোষ, সেই সাথে মূলধারার ধর্ম থেকে বেরিয়ে যাওয়া একটি শিক্ষিত কুচক্রী […]
ইতিহাসের নতুন বিন্যাস: ব্রাহ্মণ বনাম নমশূদ্র মনস্তত্ত্ব এবং জুলাইয়ের রূপান্তর
সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের আলাপের জন্য অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশের কয়েকজন আলোচকের যাওয়া নিয়ে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই দলে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, নাবিলা ফেরদৌস, সাদিক কায়েম এবং বিএনপির নীতিনির্ধারক ড. আলিয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমেরও যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। এদের যাওয়া নিয়ে আমাদের সুশীল ও […]
কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলা মানুষ: পুশ-ইন সংকটের ভেতর-বাহির
২০২৫ সালের ২৭ মে ভোরের আলো তখনো ফোটেনি। ভারতের আসামের গোয়ালপাড়া জেলার মাটিয়া ডিটেনশন সেন্টার থেকে একটি ভ্যানে তুলে নেওয়া হলো ৬৭ বছর বয়সী উফা আলীসহ ১৪ জনকে, যাদের মধ্যে পাঁচজন নারী। সীমান্তে নিয়ে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাধ্য করল বাংলাদেশের দিকে হেঁটে যেতে। ওপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি ও স্থানীয় বাসিন্দারা বললেন, এদের […]
ইতিহাসের পুনর্পাঠঃ ঔপনিবেশিক প্রভাব থেকে উত্তরণের পথ
বর্তমান বিশ্বে ঔপনিবেশিক জ্ঞানকাঠামো থেকে মুক্তির প্রশ্নটি ক্রমশ গুরুত্ব পাচ্ছে। বিশেষত ইংল্যান্ড ও আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান থেকে শুরু করে পাঠ্যক্রম ও গবেষণাপদ্ধতি পর্যন্ত সব ক্ষেত্রেই একটি মৌলিক বিতর্ক চলছে: আধুনিক জ্ঞানের যে কাঠামোকে আমরা দীর্ঘদিন ধরে ‘সার্বজনীন’ বলে মেনে এসেছি, তা আদৌ কতটা সার্বজনীন? নাকি সেটি মূলত ইউরোপের নির্দিষ্ট ঐতিহাসিক অভিজ্ঞতা ও […]
গোমাতা: বিশ্বাস ও রাজনীতির জটিল সমীকরণ
আধুনিক ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোয় ‘গোমাতা’ বা গরুর পবিত্রতার ধারণাটি নিছক কোনো ধর্মীয় বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ নেই; বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার ও সাংস্কৃতিক মেরুকরণের প্রতীকে রূপান্তরিত হয়েছে। প্রাচীনকালে যে প্রাণীটি মানুষের দৈনন্দিন অর্থনীতি, পুষ্টি ও আহার্য চাহিদার মূল ভিত্তি ছিল, তাকে ঘিরে আজকের এই অতিমূল্যায়ন স্বতঃস্ফূর্ত কোনো আধ্যাত্মিক চেতনার ফসল নয়। বরং […]
তুরষ্কের প্রতিরক্ষা শিল্পের বিকাশ ও ভূরাজনীতি
তুরস্কের সামরিক উত্থান | পূর্ণ প্রতিবেদন ও পরিসংখ্যান ২০২০ সালের শেষভাগ। নাগোর্নো-কারাবাখের পাহাড়ি অঞ্চলে যুদ্ধ চলছে। বিশ্ব দেখল একদম নতুন এক রণকৌশল। আর্মেনিয়ার সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আর শক্ত বাঙ্কারগুলো একের পর এক ধ্বংস হচ্ছিল নিখুঁত নিশানায়। অথচ আজারবাইজানের সেনাদের সরাসরি সম্মুখসমরের তেমন কোনো ঝুঁকিতেই পড়তে হয়নি। কারণ, পুরো আকাশটাই তখন নিয়ন্ত্রণ করছিল তুরস্কের তৈরি […]
মজলুমের ভাষা-রাজনীতি ও লুম্পেন সংস্কৃতির ফাঁদ
কবি হেলাল হাফিজের একটা কবিতা আছে ‘যার যেখানে জায়গা’। কবি এই কবিতাটিতে গ্রাম-শহরের বৈষম্য, মোসাহেবী, এবং রাজনীতিবিদদের মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে গ্রামীণ শোষিত মানুষের পুঞ্জিভূত এক তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটিয়েছেন। এই কবিতার শেষ পংক্তিটিতে শোষিতের অসহায় ক্ষোভ পূর্ণমাত্রায় প্রকাশিত হয়, যখন গ্রামের পোলা বলে ‘আমিও গেরামের পোলা/‘চুত্মারানি’ গাইল দিতে জানি’। স্বাভাবিক অবস্থায় শেষ পঙক্তির বন্ধনীবদ্ধ শব্দটি […]