Skip to content

Author: The Muslim Minds BD

সেক্যুলারিজমের সংকট ও আলী রীয়াজের পর্যালোচনা

(এই লেখাটি মূলত অধ্যাপক আলী রীয়াজ রচিত “সেক্যুলারিজমের রূপ ও রূপান্তর” প্রবন্ধের ওপর ভিত্তি করে লিখিত একটি পর্যালোচনা। মূল প্রবন্ধটি ‘প্রতিচিন্তা’ পত্রিকায় গত ০৬ মার্চ ২০১৮ তারিখে প্রকাশিত/আপডেট হয়।) ভূমিকা কয়েক দশক ধরে বিশ্বজুড়ে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী এবং নীতিনির্ধারকদের আলোচনার অন্যতম প্রধান ও বিতর্কিত বিষয় হয়ে উঠেছে সেক্যুলারিজম। বিভিন্ন দৃষ্টিকোণ, মতাদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে এই […]

সিভিল ডিজঅবিডিয়েন্স: রাষ্ট্রযন্ত্র, নাগরিক বিবেক এবং রাজনৈতিক প্রতিরোধ

ভূমিকা আধুনিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি গড়ে উঠেছে আইনি বৈধতা এবং সার্বভৌম ক্ষমতার সমীকরণের ওপর। ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা অনুযায়ী, রাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক প্রতিষ্ঠান যা একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বৈধ সহিংসতার চূড়ান্ত একচেটিয়া অধিকার দাবি করে [১]। এই সহিংসতার প্রাতিষ্ঠানিক রূপই হলো ‘আইন’।  লিগ্যাল পজিটিভিজমের দাবি হলো, রাষ্ট্র কর্তৃক প্রণীত এবং বলবৎযোগ্য নিয়মই হলো চূড়ান্ত […]

মুসলিম জাতীয়তাবাদঃ উৎপত্তি, বিবর্তন এবং বর্তমান প্রাসঙ্গিকতা

ভূমিকা জাতীয়তাবাদের ধারণার শিকড় ইউরোপের ইতিহাসে প্রোথিত। এই ধারণাটি সময়ের সাথে বিবর্তিত হয়ে উপমহাদেশে এসে পৌঁছেছে এবং এখানে ‘হিন্দু ও মুসলিম’ উভয় জাতীয়তাবাদের জন্ম দিয়েছে। মুসলিম জাতীয়তাবাদ বোঝার জন্য প্রথমে জাতীয়তাবাদের সামগ্রিক ধারণাটি বোঝা প্রয়োজন, কারণ মুসলিম জাতীয়তাবাদ জাতীয়তাবাদেরই একটি উপধারা। জাতীয়তাবাদের ধারণা: একটি ঐতিহাসিক পর্যালোচনা আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার করি, তা মূলত […]

মুসলিম কর্তৃত্বের সংকট || ড. ওভামির আনজুম

একটি (সুস্থ) ঐতিহ্যের ভূমিকা কী? একটি ঐতিহ্য তার নিজস্ব বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাগুলোর উৎকৃষ্ট সমাধানগুলোকে আলাদা করে এবং সেগুলোকেই আরও বিকশিত করে। একইসঙ্গে, দুর্বল বা খারাপ সমাধানগুলোকে ছেঁটে ফেলে। সফল কোনো ঐতিহ্যের মূল লক্ষ্য হচ্ছে: সঠিক উত্তর খোঁজা। ইসলামী ঐতিহ্যের ক্ষেত্রে ‘সঠিক উত্তর’ বলতে বোঝায় আল্লাহর প্রকৃত ইচ্ছা কী ছিল, তা নির্ধারণ করার চেষ্টা। পূর্ববর্তী […]

কলোনিয়ালিটি এবং আধুনিক জ্ঞানব্যবস্থার নির্মাণ || শাহেদ হাসান

‎লন্ডনের সেন্টার-রাইট পত্রিকা আনহার্ডে মাইকেল লিন্ড সম্প্রতি লিখেছেন, পশ্চিমা সভ্যতা ভেতর থেকে ভেঙে পড়ছে। কথাটা অবাক করার মতো না। পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষ এটা অনেক আগে থেকেই জানত। কিন্তু উত্তর আটলান্টিকে এটা পারিবারিক রহস্যের মতো ধামাচাপা দেওয়া ছিল। এখন পশ্চিমের ভেতর থেকেই কথাটা উঠছে। এই বিষয়টা নিজেই একটা উপসর্গ।‎ ১৫০০ থেকে ২০০০ সাল পর্যন্ত বিশ্বব্যবস্থার কেন্দ্রে […]

দর্শনের পদ্ধতিগত বর্ণবাদ

আধুনিক কালের প্রথিতযশা কয়েকজন দার্শনিকের বর্ণবাদী দৃষ্টিভঙ্গির বিষয়টি এখন সবারই বেশ জানা। জন লক, ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট কিংবা জি ডব্লিউ এফ হেগেলের মতো বহু চিন্তাবিদই মনে করতেন যে, দুনিয়ার কৃষ্ণবর্ণ ও আদিবাসী মানুষেরা অনগ্রসর ও অসভ্য; আর ইউরোপীয় আলোকায়নের ছোঁয়াতেই কেবল তাদের সুধরে নেওয়া সম্ভব। বর্তমানের কোনো চিন্তাশীল দার্শনিকই অবশ্য এমন চরম বর্ণবাদকে আর […]

রাষ্ট্র যখন উপাস্য: জাতিরাষ্ট্রের মেটাফিজিক্যাল দাবি || শায়খ মুসা আল হাফিজের সাক্ষাৎকার

সম্পাদকীয় নোট: আধুনিক জাতিরাষ্ট্রের মেটাফিজিক্যাল দাবি ও এর সীমাবদ্ধতা নিয়ে দৈনিক কালবেলাকে দেয়া শায়খ মুসা আল হাফিজের একটি দীর্ঘ সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ তাত্ত্বিক অংশগুলো নিয়ে এই সংক্ষিপ্ত পর্যালোচনা ও কিউরেটেড নিবন্ধটি তৈরি করা হয়েছে। আধুনিক রাষ্ট্রকে স্রেফ একটি প্রশাসনিক কাঠামো হিসেবে দেখার সুযোগ কম। এটি আসলে নির্দিষ্ট একটি সভ্যতাগত দর্শনের রাজনৈতিক রূপ, যা মানুষের ওপর এমন […]

রাষ্ট্র কেন ইতিহাস নিয়ন্ত্রণ করতে চায়? 

ক্ষমতা টিকিয়ে রাখার নেশায় প্রায় প্রতিটি একনায়কই সমাজের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জগৎ কবজা করার চেষ্টা চালায়। এই প্রক্রিয়ায় ইতিহাসের ওপর চলে কাটাছেঁড়া; জন্ম নেয় শাসকের পছন্দমাফিক এক কাল্পনিক বয়ান। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ক্ষমতার দাপটে হওয়া নানা নীতিহীন কাজকেও সাধারণ মানুষ স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করে।  বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের সমাজে ইতিহাসের […]

মুফতি শামাইল বনাম জাভেদ আখতার: নাস্তিকতার সীমারেখা

মুফতি শামাইল নদভি বনাম জাভেদ আখতার। দক্ষিণ এশিয়ার বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এই দুই মেরুর বিতর্ক এড়িয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব। সাম্প্রতিক সময়ে এই আলোচনাটি এতটাই তুঙ্গে যে, চায়ের টেবিল থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই এটি আলোচনার খোরাক জোগাচ্ছে। তবে সব বড় ঘটনার মতোই এই বিতর্ক নিয়েও নানা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ আর সমালোচনা। বিশেষ করে আকরাম নদভির […]