Skip to content

Author: The Muslim Minds BD

ইরান যুদ্ধ ও বিশ্ব-রাজনীতিতে আমেরিকার পতন

ভূমিকা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে জন মেয়ারশাইমারের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব খুব কমই আছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এবং ‘অফেনসিভ রিয়ালিজম’-এর জনক ২০২৬ সালের এপ্রিলে এক আলাপচারিতায় মার্কিন পররাষ্ট্রনীতির ময়নাতদন্ত করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। একইসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের স্ববিরোধী বক্তব্যের পেছনের হাহাকার এবং বৈশ্বিক রাজনীতিতে এর সুদূরপ্রসারী […]

জ্ঞান ও ক্ষমতার আন্তঃসম্পর্ক: ফুকোর বরাতে

শিক্ষা নিয়ে আলোচনা করতে গেলেই একটি বিখ্যাত উক্তি অবধারিতভাবে চলে আসে— ‘নলেজ ইজ পাওয়ার’। এই উক্তিটি কার, তা কি আমাদের জানা? ‘জ্ঞানই শক্তি’—বিখ্যাত এই কথাটি সপ্তদশ শতাব্দীর ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্রনায়ক ফ্রান্সিস বেকনের। তিনি ইউরোপীয় বৈজ্ঞানিক বিপ্লবের অন্যতম পথিকৃৎ ছিলেন। উক্তিটি মূলত তার হলেও বর্তমানে তা একটি ‘গণকথায়’ পরিণত হয়েছে। কোনো মহৎ কথা যখন সব […]

হিটলারবাদ থেকে মাক্রোঁবাদ: রাজনীতির নানা রূপ — ইমানুয়েল টড

১৯৩০-এর দশকের সাথে তুলনা এখন ক্রমশ বাড়ছে। আমেরিকান গণতন্ত্রের এই অবক্ষয় যেন আমাদের জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের সেই একই অবক্ষয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। ট্রাম্প, সহিংসতা ও মিথ্যাকে উপভোগ করার এবং অশুভের চর্চার মধ্য দিয়ে, আমাদের অনিবার্যভাবে হিটলারের কথা মনে করিয়ে দিচ্ছেন। ইউরোপে উগ্র-ডানপন্থী হিসেবে চিহ্নিত আন্দোলনগুলোর উত্থান আমাদের ইতিহাসের দিকে তাকাতে বাধ্য করছে। তবে বর্তমানের […]

পশ্চিমের আয়নায় ইসলামী সংস্কার ও তার লিগ্যাসি

যেসব পন্ডিত পশ্চিমপ্রীতি থেকে ইসলামের সংষ্কার চেয়েছে, তাদের লিগ্যাসি হয়তো বামপন্থায় মিলে গেছে। অথবা কট্টর সেক্যুলারিজমে থিতু হয়েছে। ইতিহাস থেকে কিছু নজির দিই: ১. তুরস্কের তানযিমাত আন্দোলন থেকে উঠে এসেছেন জিয়াগোক আলপ। নদভি লিখেছেন, তৎকালে, এই লোক কান্নাভেজা কন্ঠে পশ্চিমের ইতিবাচক ভূমিকার কথা বলে বেড়াতো। তার‌ই ভাবশিষ্য কামাল পাশা। কামালকে সচেতনভাবেই আতাতুর্ক বলি না। আতাতুর্ক […]

দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেভাবে ইসলামিকরণ হলো || রিচার্ড এম. ইটনের সাক্ষাৎকার

ইউনিভার্সিটি অব অ্যারিজোনার ইতিহাসের অধ্যাপক রিচার্ড এম. ইটন দক্ষিণ এশিয়া আর বিশেষ করে বাংলার ইতিহাস নিয়ে গবেষণার জন্য সারা বিশ্বে সমাদৃত। তিন দশক পার হয়ে গেলেও বাংলার ওপর লেখা তাঁর ‘দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার, ১২০৪–১৭৬০’ বইটি এখনো ইতিহাস পাঠকদের কাছে এক আকর গ্রন্থ। সেই বইয়ের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন […]

সভ্যতার ধ্বংস ও বিকাশের নেপথ্য অনুঘটক

আমাদের আলোচনার মূল বিষয় হলো “সভ্যতার সংঘাত”। ‘সংঘাত’ শব্দটা শুনে অনেকেই ভয় পেয়ে থাকেন, কিন্তু আসলে সংঘাত অনিবার্য। সংঘাত আপনাকে জড়াতেই হবে; আপনি এড়াতে চাইলেও আপনাকে সংঘাতে টেনে নেওয়া হবে। আমাদের আলোচনা মূলত দুটি বিষয়কে ঘিরে— ইসলামী সভ্যতার পতন এবং মডার্নিটির উদ্ভব। দুটি বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অনেকটা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একটির পর্ব […]

বাংলা, বাঙালি ও মুসলিম সমাজ: পটভূমি ও বিকাশ

আমাদের আজকের যে আলোচনা, তা বাঙালির শেকড়, আত্মপরিচয়, মুসলমানদের সাথে বাংলার পরিচয় নিয়ে। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা অনেকের কাছে একাডেমিক বিষয়। তাদের মনে হবে যে, এ ধরনের আলোচনা তো আমাদের একাডেমিয়াতে হয়। অনেকের কাছে মনে হবে যে, না! এটি তো পাঠ্যপুস্তক সংলগ্ন আলোচনা। আমরা যখন বিষয়টিকে এইভাবে দেখব, তখন তার […]

শরিফ ওসমান হাদির সমাজভাবনা

আমার আজকের আলাপে আপনারা কিছুটা কষ্ট পেতে পারেন। অডিয়েন্স গ্রুপের চেহারার সাথে আমার এক ধরণের সাযুজ্য থাকায় অনেকে আমাকে ‘জাত ভাই’ মনে করেন, কিন্তু আপনাদের সাথে আমার দূরত্বের জায়গাটি শুরুতেই পরিষ্কার করা প্রয়োজন। হয়তো আজকের পর ‘মুসলিম মাইন্ডস’ থেকে আমি আর কোনো দাওয়াত পাব না, তবুও বলতে দ্বিধা নেই যে, এখানে নারী অংশগ্রহণ থাকা অত্যন্ত […]

আধুনিকতা কি দক্ষিণ-পূর্ব এশিয়াকে আরোও ধার্মিক করে তুলছে?

এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ইসলামি উগ্রবাদের উত্থান নিয়ে বেশ আতঙ্কে ছিল। তা দমনে কঠোর ও সফল ব্যবস্থাও নিয়েছিল। তবে বর্তমানে এই অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি প্রধান দেশ—ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এক অন্যরকম পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে ইসলাম নিজেকে কোনো সহিংস পথে নয়, বরং রাজনীতি, আইন, বাজার সংস্কৃতি এবং সামাজিক চাপের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। উদাহরণ হিসেবে, […]

বাঙালি জাতীয়তাবাদ ও হিন্দুত্ববাদী বয়ানের মিথস্ক্রিয়া

‘শাহবাগ আন্দোলন’-কে বুঝতে হলে প্রথমে এটি কী কারণে হয়েছিল তা বোঝা আবশ্যক। ২০১৩ সালে শাহবাগে বিশাল এক জমায়েত তৈরি হয়েছিল এবং সেই জমায়েতের নেতৃত্ব দিচ্ছিল বাংলাদেশের তথাকথিত সেক্যুলার গোষ্ঠী– তাদের লেখক, বুদ্ধিজীবী এবং মিডিয়াসমূহ। এই আন্দোলনকে জনপ্রিয় করবার জন্য বেশকিছু পদক্ষেপ তারা নিয়েছিল; তার মধ্যে একটি ছিল: শাহবাগের কর্মসূচি টেলিভিশনে ২৪ ঘন্টা লাইভ সম্প্রচার করা। […]