Skip to content

Author: The Muslim Minds BD

ইটন-এর কৃষক ও বাংলার ইসলামের ভবিষ্যৎ

বাংলার প্রান্তিক কৃষক কেন ইসলাম গ্রহণ করেছিল? রিচার্ড ইটনের গবেষণার সূত্র ধরে পেছনের দিকে তাকালে দেখা যায়, এই অঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। মোঘল আমলে সুফিদের সংস্পর্শে বাংলার কৃষকদের মাঝে শুধু সামাজিক পরিবর্তনই ঘটেনি। সুফিরা একদিকে যেমন জঙ্গল সাফ করে নতুন গ্রাম গড়েছেন, কৃষিব্যবস্থার প্রসার ঘটিয়েছেন; ঠিক তেমনি […]

বাংলাদেশের ইসলামি পুনর্জাগরণ কেন শহুরে মধ্যবিত্তকেন্দ্রিক?

ইসলামি পুনর্জাগরণের কথা উঠলেই আমাদের মানসপটে কিছু পরিচিত দৃশ্য ফুটে ওঠে—বিশ্ববিদ্যালয়ে সদ্য দাড়ি রাখা সেই তরুণ, নিকাব পরা শুরু করা কোনো নারী, কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি জ্ঞানতত্ত্ব নিয়ে সরব কোনো গ্রুপ। ইউটিউবের পডকাস্ট বা তাত্ত্বিক আলোচনায় আমরা যে স্রোত দেখি, তার একটি সাধারণ বৈশিষ্ট্য খুব স্পষ্ট: এই জাগরণের কারিগর এবং ভোক্তা উভয়ই মূলত শহুরে শিক্ষিত […]

মডার্নিজমঃ পর্ব ১ | মুসা আল হাফিজ

যদি আধুনিকতার উদ্ভবের সময়কালকে এক কথায় চিহ্নিত করতে হয়, তাহলে সেটি ১৪৫৩ সাল। সময়টা গুরুত্বপূর্ণ, কারণ এই সনেই মুহাম্মাদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন; যার মধ্য দিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন নিশ্চিত হয়েছিল এবং তাদের কেন্দ্র কনস্টান্টিনোপল থেকে রোমে স্থানান্তরিত হয়েছিল। রোমান সাম্রাজ্যের দুটি অংশ ছিল: একটি হলো রোমকেন্দ্রিক, অন্যটি তুরস্কের কনস্টান্টিনোপলকেন্দ্রিক। কনস্টান্টিনোপলকেন্দ্রিক সাম্রাজ্যটি মূলত ইউরোপের […]

আত্মপরিচয়ের সংকট ও মুসলিম সভ্যতার জ্ঞান-ঐতিহ্য: এক বৌদ্ধিক পুনর্মূল্যায়ন

পৃথিবীতে মানবসভ্যতার ইতিহাসের ক্রমধারা প্রায় ৪০ হাজার বছরের। আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের হাত ধরে ইতিহাস রচনার এক নতুন ধারার সূচনা ঘটে। বর্তমান বৈজ্ঞানিক অনুমান অনুযায়ী পৃথিবীর বয়স প্রায় ৪.৫৪ ± ০.০৫ বিলিয়ন বছর (অর্থাৎ ৪৫৪ ± ৫ কোটি বছর)। যদিও এ নিয়ে প্রত্নতত্ত্ববিদদের মাঝে বিস্তর মতপার্থক্য রয়েছে, তাই এ […]

সার্বভৌম সত্তা হিসেবে মুজিব : একটি নাগরিক ধর্মের নির্মাণ

সমকালীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও প্রতিকৃতি এক প্রকার সর্বব্যাপী। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর থেকে শুরু করে কাগজের মুদ্রা কিংবা রাজপথ—সর্বত্রই তাঁর ছবি দৃশ্যমান। দেশের বিভিন্ন সেতু, হাসপাতাল, সরকারি কর্মসূচি ও ক্রীড়া প্রতিযোগিতাসমূহ তাঁর নামে নামাঙ্কিত হয়েছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন তাঁর কর্মময় জীবন উদ্‌যাপিত হয়, তেমনি রাষ্ট্রীয় […]

পশ্চিমা তাত্ত্বিক গোলকধাঁধা এবং ইসলামের দার্শনিক পাঠ

বাংলাদেশে গত কয়েক দশকের বুদ্ধিবৃত্তিক বয়ান বিশ্লেষণ করলে দেখা যায়, এর কেন্দ্র দখল কইরা আছেন ফরহাদ মজহার ও সলিমুল্লাহ খান। তাদের দুইজনেরই পাণ্ডিত্য ও প্রভাব অনস্বীকার্য, কিন্তু তাদের ‘এপিস্টেমিক রুট’ বা জ্ঞানতাত্ত্বিক নাড়ি পোতা আছে সেই পশ্চিমা আলোকায়ন এবং তার উত্তর-উপনিবেশবাদী ক্রিটিকের মধ্যে। ফরহাদ মজহারের তরুণ মার্কস থেইকা হাইডেগার হইয়া লালনে ফেরা, কিংবা সলিমুল্লাহ খানের […]

পশ্চিমবঙ্গের নির্বাচন: সম্পর্কের নতুন মেরুকরণ?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বাংলাদেশের জন্যও এক বিশেষ গুরত্ব বহন করছে। সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে তিস্তার পানি বণ্টন কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্য—দুই দেশের সম্পর্কের অনেক গুরুত্বপূর্ণ সমীকরণ নির্ভরশীল এই নির্বাচনের ফলাফলের ওপর। বাংলাদেশের জন্য এই নির্বাচনের সবচেয়ে স্পর্শকাতর দিক হলো ‘অবৈধ অভিবাসী’ ইস্যু। বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে […]

ইরান যুদ্ধ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির দেউলিয়াত্ব

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারির আকস্মিক বিমান হামলা ছিল এক বড় ধাক্কা, যা বিশ্বজুড়ে নিন্দা ও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এই যুদ্ধে বাংলাদেশের অবস্থান ছিল বেশ সতর্ক। বাংলাদেশ ইরানি পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানালেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে […]

কেন আধুনিক মুসলিম নারী স্বামীকে অপছন্দ করে?

স্ত্রীদের মনে স্বামীর প্রতি অবজ্ঞা বা তুচ্ছতাবোধ মূলত আধুনিক উন্নত বিশ্বের একটি ব্যাধি। অথচ ইতিহাসে বা ভিন্ন সংস্কৃতিতে এই চিত্রটি ছিল সম্পূর্ণ বিরল। সেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কের রসায়ন ছিল অন্যরকম। বর্তমানে ধনী দেশগুলোতে আইনের শাসন অত্যন্ত শক্ত। নারীবাদের প্রভাব বেড়েছে এবং আধুনিক কাজগুলো এখন অনেকটাই আরামদায়ক হয়ে গেছে। জীবন এখন আর আগের মতো কঠিন নয়। ফলে […]

হামাস কি ইজরাইলের সৃষ্টি?

ফিলিস্তিনি ইসলামপন্থী সংগঠন হামাস একইসাথে একটি সশস্ত্র গোষ্ঠী এবং একটি রাজনৈতিক আন্দোলন। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার কারণে ফিলিস্তিনিদের বড় একটি অংশ তাদের সমর্থন করে। ফিলিস্তিনি সমাজে হামাসের শেকড় অনেক গভীরে। তা সত্ত্বেও দলটির জন্ম নিয়ে একটি ভুল ধারণা সবখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই কথাটি বেশ জোর দিয়ে প্রচার করা […]