Skip to content

Archives: Authors & Speakers

সাজজাদ হোসাইন খাঁন

জন্ম ১৬ সেপ্টেম্বর, ২০০০ সালে; নরসিংদীর শিবপুর উপজেলায়। গাজীপুরের টঙ্গীতে বসবাস। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী থেকে ২০১৯-এ আলিম করেছেন। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে। পড়তে, লিখতে ও শুনতে ভালোবাসেন। আগ্রহের বিষয় ইলাহিয়্যাত, উসুল, মাকাসিদ, ইতিহাস, সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও সাহিত্য। ইমাম হাসান আল বান্না, ড. নুরুদ্দিন ইতির, সাইয়িদ কুতুব, ড. আবদুল কারিম যাইদান, ড. ইউসুফ আল কারযাভী প্রমুখ বিশ্ববিখ্যাত আলিম ও গবেষকের বই অনুবাদ করে সাজজাদ হোসাইন খাঁন ইতোমধ্যে অনুবাদ সাহিত্যে নিজের অবস্থান তৈরি করেছেন।

আবদুল্লাহ আল-মাদানী

আবদুল্লাহ আল-মাদানী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ-এ স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্ত করেছেন। বর্তমানে একটা থিংকট্যাংক+মিডিয়া হাউজে গবেষক হিসেবে কাজ করছেন। একাডেমিক এবং বুদ্ধবৃত্তিক চর্চার জায়গা থেকে সামাজিক বিজ্ঞান, রাজনীতি, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অর্থনীতি তার পছন্দ এবং আগ্রহের জায়গা। এগুলো নিয়েই কাজ করছেন তিনি।

মুহাম্মদ নূরে আলম

লেখক মুহাম্মদ নূরে আলম পেশায় একজন সাংবাদিক। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা একজন ‘জুলাইযোদ্ধা’ সাংবাদিক, যিনি বর্তমানে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার কূটনৈতিক রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য তিনটি গ্রন্থ হলো—‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’, ‘ঋণমুক্ত দুনিয়া ও পাপমুক্ত পরকাল’ এবং ‘রিজিক নির্ধারিত, উপার্জন আপনার দায়িত্ব’।
গ্রন্থ রচনার পাশাপাশি তিনি ‘মাসিক ছাত্রসংবাদ’, ‘শ্রমিকবার্তা’ ও ‘সাপ্তাহিক সোনার বাংলা’-সহ দেশের প্রথম সারির বিভিন্ন দৈনিক ও সাময়িকপত্রে নিয়মিত গবেষণামূলক প্রবন্ধ লিখে থাকেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেন। বহুমুখী প্রতিভার অধিকারী মুহাম্মদ নূরে আলম একজন দক্ষ ও পেশাদার অনুবাদক হিসেবেও বেশ পরিচিত; তিনি নিয়মিত দেশি-বিদেশি অসংখ্য স্বনামধন্য প্রতিষ্ঠানের অনুবাদের কাজ অত্যন্ত দক্ষতার সাথে করে আসছেন।

তাহমিদ ইসলাম

তাহমিদ ইসলাম একাধারে একজন লেখক, সক্রিয় রাজনৈতিক কর্মী এবং ‘বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড’ (Bangladesh and Beyond) পডকাস্টের সঞ্চালক। লেখনী ও রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে তিনি মূলত সমসাময়িক সমাজ, রাষ্ট্রনীতি ও নাগরিক অধিকারের বিষয়গুলো তুলে ধরেন। তাঁর সঞ্চালিত পডকাস্টটিতে বাংলাদেশ ও বৈশ্বিক রাজনীতির নানামুখী বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তিক আলাপ বেশ গুরুত্বের সাথে স্থান পায়।

রাকিবুল হাসান

রাকিবুল হাসান, পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ইতোপূর্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপিঠ মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে তাকমিল সমাপ্ত করেছেন। ইফতা পড়েছেন জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া থেকে। মূলত আন্তর্জাতিক বিষয়াবলিতে লেখালেখি করে থাকেন। তার শতাধিক প্রবন্ধ-নিবন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে পত্রিকা, ম্যাগাজিন আর নানা ওয়েবসাইটে। বেশকিছু পাঠকনন্দিত ও বেস্টসেলার বইয়ের ভাষান্তর ও সম্পাদনা করেছেন। টেন মিথস এবাউট ইজরায়েল, ইনসাইড দ্য আর্মি অব টেরর, গোল্ড ইজ মানি, বিয়ন্ড ডেমোক্রেসিসহ প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের সংখ্যা আধ ডজনের উপর। বর্তমানে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একাডেমিক ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করছেন। সেজন্য Oxford 3000 Words, Reading Mastery Series সহ আরও অনেক মৌলিক কাজ করে যাচ্ছেন।
তিনি দ্য মুসলিম মাইন্ডস এর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

হুমেইরা ইকতিদার

হুমাইরা ইকতিদার লন্ডনের কিংস কলেজ লন্ডন-এ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তাঁর গবেষণার মূল ক্ষেত্র আধুনিক ইসলামি ও দক্ষিণ এশীয় চিন্তাধারা। বিশেষত ন্যায়বিচার ও সহনশীলতার ধারণা, ঔপনিবেশিকতার উত্তরাধিকার এবং সমসাময়িক রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে তিনি কাজ করেন।

তিনি Secularizing Islamists? (শিকাগো, ২০১১) গ্রন্থের রচয়িতা। এ ছাড়া তাঁর গবেষণাপত্র American Political Science Review, Journal of Politics এবং Political Theory-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

ড. ওভামির আনজুম

ওভামির আনজুম একজন পাকিস্তানি-আমেরিকান শিক্ষাবিদ। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডো-র দর্শন বিভাগে ইসলামিক স্টাডিজের ‘ইমাম খাত্তাব চেয়ার’ হিসেবে কর্মরত আছেন। তিনি ‘ইয়াকীন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চ’-এর প্রধান সম্পাদক এবং ‘উম্মাটিকস ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা। ​প্রাচীন ও মধ্যযুগীয় ইসলামের ধর্মতত্ত্ব, নীতিবিদ্যা, রাজনীতি এবং আইনের মধ্যকার সম্পর্ক নিয়ে তিনি মূলত গবেষণা করেন। বিশেষ করে, পশ্চিমা চিন্তাধারার সাথে ইসলামী চিন্তাধারার তুলনামূলক আলোচনাকে তিনি বিশেষ গুরুত্ব দেন। এর পাশাপাশি, ইসলামী দর্শন এবং সুফিবাদ নিয়েও তিনি কাজ করেন।

Dr Tanzil Shafique

Dr. Tanzil Shafique is a Senior Lecturer in Urban Design at the University of Sheffield. His research focuses on informal settlements, climate justice, and decolonial urban theory.