হবিগঞ্জে জন্মগ্রহণকারী মোহাম্মদ মোশাররফ হুসাইন বিন মফিজুল ইসলাম একজন প্রতিভাবান লেখক, গবেষক ও চিন্তাবিদ। বর্তমানে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফে ইসলামী শিক্ষা অর্জনে নিযুক্ত থাকলেও, একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, যা তাঁর জ্ঞানচর্চা ও গবেষণাধর্মী চিন্তাভাবনাকে আরও সমৃদ্ধ করেছে।
ইতিহাস, দর্শন ও সাহিত্য তাঁর অদ্বিতীয় আগ্রহের কেন্দ্রবিন্দু। তিনি শুধু অতীতের তথ্য ও ঘটনাবলি সংগ্রহ করেন না, বরং সেগুলোকে আধুনিক তত্ত্ব, সামাজিক প্রেক্ষাপট এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করেন। তাঁর লেখায় প্রায়শই দেখা যায় ইতিহাসের সত্যকে আধুনিক চিন্তাভাবনার আলোকে উপস্থাপন করার নিখুঁত সমন্বয়।
তাঁর ‘বিশ্বসভ্যতায় মুসলিমদের অবদান’ গ্রন্থটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর আরও কিছু গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন দৈনিক পত্রিকা ও মাসিক ম্যাগাজিনে গবেষণাধর্মী আর্টিকেল লিখেন।
Archives: Authors & Speakers
মনোয়ার শামসী সাখাওয়াত
ড. তানজিন দোহা
ড. তানজিন দোহা একজন বিশিষ্ট নৃবিজ্ঞানী, চিন্তক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গে শিক্ষকতা করছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে নৃবিজ্ঞান বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তার একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক কাজের পরিধি মূলত বৈশ্বিক রাজনীতি, ইসলামোফোবিয়া, উত্তর-উপনিবেশবাদ এবং ‘ওয়ার অন টেরর’ বা সন্ত্রাস বিরোধী যুদ্ধের রাজনৈতিক ও দার্শনিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে আবর্তিত।
তিনি অ্যাকাডেমিক গবেষণার পাশাপাশি সক্রিয় বুদ্ধিবৃত্তিক চর্চায় যুক্ত আছেন এবং গুরুত্বপূর্ণ তাত্ত্বিক সাময়িকী ‘মাইলস্টোন জার্নাল’-এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোর রাজনৈতিক মোড় বদল, শাহবাগ আন্দোলন এবং সেক্যুলার-লিবারেল ডিসকোর্সের ব্যবচ্ছেদ করে তিনি সমকালীন চিন্তাজগতে এক নতুন ও গভীরতর বিশ্লেষণের ধারা তৈরি করেছেন।
আসিফ আদনান
আসিফ আদনান একজন ইসলামী লেখক, গবেষক, এক্টিভিস্ট। তিনি দ্বীনে আসেন ২০১৩ তে। শাপলার আন্দোলন উনার চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। তিনি সেন্ট জোসেফ স্কুল, নটরডেম কলেজে পড়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স করেন। এরপর মালেশিয়ার IIUM এ তিনি আরেকটি মাস্টার্স করে সেখানেই পিএইচডি করছেন।
বাংলাদেশের ইসলামপন্থায় আসিফ আদনানের ভালো কিছু ভূমিকা আছে। ২০১৩ এর সময় যারা নাস্তিকতার বিরুদ্ধে কলম ধরেছে তার মধ্যে তিনি অন্যতম। সেসময়ের প্রকাশিত বিখ্যাত কয়েকটা বইয়ের সম্পাদক তিনি। এছাড়াও বাংলাদেশে সাড়া জাগানো বই চিন্তাপরাধ এর লেখক তিনি। ড্যানিয়েল হাক্বিকাতজুর বই তিনি অনুবাদ করেছেন সংশয়বাদি নামে। তার সাম্প্রতিককালে প্রকাশিত অনুবাদ বই হলো সাইয়েদ কুতুবের ইসলামী জীবনব্যবস্থার মূলনীতি।
আসিফ আদনানের লেখালেখির মূল টপিক হলো মডার্নিটির ক্রিটিক ও ইসলামের সমাধান তুলে ধরা। অনলাইনে এসব টপিক নিয়ে তার আলোচনা ছড়িয়ে আছে। এছাড়াও বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে ও সমাজের ইসলামাইজেশন হবে তা নিয়ে তার অসাধারণ কাজ হলো What is to be done সিরিজ। রিসেন্ট পাস্টে বাংলাদেশজুড়ে বেশ কিছু ক্যাম্পেইনে তার এ সিরিজের ভূমিকা ছিলো দেখার মত। ভ্যালেন্টাইনস ডে সহ নানা কিছুতে উনার ক্যাম্পেইন আইডিয়া নিয়েই কাজ হয়েছে।
জগলুল আসাদ
দ্য মুসলিম মাইন্ডস এডিটরিয়াল
খালিদ মুহাম্মদ সাইফুল্লাহ
The Muslim Minds BD
মুসা আল হাফিজ
মুসা আল হাফিজ একাধারে কবি, তাত্ত্বিক, গবেষক, সুবক্তা। তরুণদের মধ্যে তার প্রভাব ব্যাপক। কবিতা, গবেষণা, অনুবাদ, কথাশিল্প, ছড়া, আত্মকথন, কলামসহ নানা খাতে তার কলম স্রোতবাহী। দর্শন, ইতিহাস, রাজনীতি, ধর্মতত্ত্ব, সংস্কৃতি, সীরাত ও আন্ত:সভ্যতা বিষয়ে ইতোমধ্যে একজন একাডেমিশিয়ান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। দ্রোহ, প্রেম, জীবনরহস্য, আবহমান সংস্কৃতি এবং পরমের তত্ত্বসন্ধান ও আত্মমন্থনের মধ্যে তার কবিতা ও সাহিত্যের প্রবাহ। সুফি-ভাববাদী মুসা আল হাফিজ প্রকাশের ধরণে দার্শনিক। কাব্যিক মেজাজে পোস্টমডার্ন, সিম্বলিক ও সুররিয়্যালিস্ট। তবে ব্যক্তি চিন্তার তিনি পোস্ট-কলোনিয়াল। নানাবিষয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। তিনি ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেটের বিশ্বনাথে জন্ম গ্রহণ করেন।
রিফাহ তাসফিয়াহ শশী
রিফাহ তাসফিয়া শশী একজন বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ লেখিকা এবং স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী। বর্তমানে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এ স্থাপত্য বিভাগে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি লেখালেখির জগতে তিনি গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ভূমিকা পালন করছেন।
২০২০ সাল থেকে রিফাহ বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি BenWil Marketing Agency এর সাথে যুক্ত আছেন। কারিগরি বা টেকনিক্যাল রাইটিংয়ে তার বিশেষ পারদর্শিতা রয়েছে, যার স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পর্যায়ের টেকনিক্যাল রাইটিং প্রতিযোগিতা ‘Authorsgate 3.0’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
স্থাপত্যবিদ্যার ছাত্রী হওয়ায় রিফাহর সৃজনশীলতার প্রতি এক সহজাত টান রয়েছে। তিনি একজন শিল্প অনুরাগী এবং স্থাপত্যের নান্দনিকতার সাথে শব্দের কারুকাজ মিশিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পছন্দ করেন। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তনী রিফাহ বর্তমানে খুলনায় বসবাস করছেন।